শিরোনাম
◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মেডিক্যাল টিমকে মালদ্বীপে বিদায়ী সংবর্ধনা প্রদান

মো: এমরান হোসেন , মালদ্বীপ থেকে: [২] মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে গত ৩রা জুলাই ২০২১ হাইকমিশনের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান ।

[৩] সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্পেশাল মেডিকেল টিমের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরলসভাবে কঠোর পরিশ্রম করে আপনাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে অনেক প্রতিকূলতার মাঝেও, মালদ্বীপে করোনা মহামারীতে সেবা প্রদান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সেই সাথে মালদ্বীপ সরকারের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত করেছেন ।

[৪] উল্লেখ্য, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রনালয়কে ভ্যাকসিন প্রদান কার্যক্রম প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য মালদ্বীপ সরকারের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিগত ২০ এপ্রিল ২০২১ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ মেডিক্যাল টিম মালদ্বীপে আগমন করে। এবং ৫ই জুলাই সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি বাংলাদেশের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।

[৫] বাংলাদেশের মেডিকেল টিম মালদ্বীপের মালে, পার্শ্ববর্তী হুলে মালে ও বিলিংগিলি দ্বীপে অবস্থিত দুইটি হাসপাতাল ও আইসোলেশন সেন্টারের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মেডিক্যাল টিমকে। দুইটি সেন্টারে করোনা আক্রান্ত ৬০০ থেকে ৬৫০ জন বাংলাদেশি প্রবাসী ভর্তি ছিলেন।

[৬] সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি মালদ্বীপে চিকিৎসা সেবা প্রদানসহ ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেডিক্যাল টিমের সদস্যদের হাই কমিশন কর্তৃক নৈশ ভোজে আপ্যায়িত করা হয় এবং হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ সম্মাননা প্রদান করেন।

 

 

  • সর্বশেষ