শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হটলাইনে ফোন পেয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন মেয়র

ডেস্ক রিপোর্ট : নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নিজস্ব হটলাইনে কল দিয়ে বাড়িতে খাবার না থাকার কথা জানিয়েছিলেন তারা। তাৎক্ষণিক মেয়র মাজেদুল বারী নয়ন নিজ গাড়িতে করে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বোঝাই ব্যাগ।

করোনায় কর্মহীন মানুষেরা এভাবে শুধু একটি কল করে দ্রুততম সময়ের মধ্যে খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। রোববার বিকালে মেয়র মাজেদুল বারী নয়ন নিজে সশরীরে চকবড়াইগ্রাম, জলন্দা ও মৌখাড়া এলাকার এসব বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে সচিব জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি করে ডাল, পেঁয়াজ, লবণ, আড়াইশ গ্রাম করে কাঁচা মরিচ ও সরিষার তেল এবং হলুদ ও মরিচের গুঁড়া আর মসলা।

বিকালে নিজ বাড়িতে খাদ্যসামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে একজন কর্মহীন ব্যক্তি বলেন, পৌরসভার মেয়র তার ফেসবুক আইডিতে একটি মোবাইল নম্বর দিয়ে পৌর এলাকার যে কোনো মানুষের বাড়িতে খাদ্য না থাকলে তাকে জানাতে বলেছেন। লোকমুখে বিষয়টি শুনে আমি সেই নম্বরে কল করে বাড়িতে খাবার না থাকার বিষয়টি জানিয়ে ঘরে বসে চাল-ডাল পেয়েছি।

আরেকজন ব্যক্তি জানান, আমি ভ্যান চালাই, কিন্তু এখন রাস্তায় বের হওয়া যাচ্ছে না। তাই অর্থাভাবে ছেলেমেয়েকে নিয়ে খুব কষ্টে ছিলাম। আপাতত মেয়র যেটুকু সহযোগিতা করলেন তাতে সন্তানদের মুখে খাবার তুলে পারবো। পরবর্তীতে লাগলে মেয়র সাহেব আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মেয়র মাজেদুল বারী নয়ন জানান, প্রধানমন্ত্রী সারা দেশের দরিদ্র মানুষদের জন্য কাজ করছেন। পাশাপাশি আমরাও যার যার এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। করোনা মহামারিতে আমার পৌরসভার একজন লোকও যেন অভুক্ত না থাকে, সেজন্য পৌরসভার নিজস্ব হটলাইন চালু করেছি। আমরা মানুষের পাশে থেকে যথাসম্ভব সহযোগিতা করব ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়