শিরোনাম
◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মেডিকেল টিমকে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক বিদায়ী সংবর্ধনা প্রদান

এমরান হোসেন তালুকদার: [২] বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিমকে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে গত ৩ জুলাই ২০২১ হাইকমিশনের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্পেশাল মেডিকেল টিমের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরলসভাবে কঠোর পরিশ্রম করে আপনাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে অনেক প্রতিকূলতার মাঝেও, মালদ্বীপে করোনা মহামারীতে সেবা প্রদান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সেই সাথে মালদ্বীপ সরকারের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত করেছেন ।

[৩] উল্লেখ্য, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রনালয়কে ভ্যাকসিন প্রদান কার্যক্রম প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য মালদ্বীপ সরকারের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিগত ২০ এপ্রিল ২০২১ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ মেডিক্যাল টিম মালদ্বীপে আগমন করে। এবং ৫ জুলাই সেনাবাহিনীর মেডিকেল টিমটি বাংলাদেশের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।

[৪] বাংলাদেশের মেডিকেল টিম মালদ্বীপের মালে, পার্শ্ববর্তী হুলে মালে ও বিলিংগিলি দ্বীপে অবস্থিত দুইটি হাসপাতাল ও আইসোলেশন সেন্টারের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মেডিকেল টিমকে। দুইটি সেন্টারে করোনা আক্রান্ত ৬০০ থেকে ৬৫০ জন বাংলাদেশি প্রবাসী ভর্তি ছিলেন। সেনাবাহিনীর মেডিকেল টিমটি মালদ্বীপে চিকিৎসা সেবা প্রদানসহ ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেডিক্যাল টিমের সদস্যদের হাই কমিশন কর্তৃক নৈশ ভোজে আপ্যায়িত করা হয় এবং হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ সম্মাননা প্রদান করেন।

 

  • সর্বশেষ