শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইতির জ্যাকমেলে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় নিহত ৬

শ্রাবণী কবির : [২] জাতীয় সিভিল এভিয়েশন অফিস (এনসিএও) জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পোর্ট-অ-প্রিন্সের বিমানবন্দর থেকে হাইতির দক্ষিণ উপকূলে জ্যাকমেলের উদ্দেশ্যে ২২৫৭ জিএমটি বিমানটি যাত্রা শুরু করে। ঐ সময় বিমানটিতে ৬ জন যাত্রী ছিলো বলে জানানো হয়। এনডিটিভি

[৩] শনিবার স্থানীয় কর্মকর্তা জানায়, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণ-পশ্চিমে ২২৫৭ জিএমটি ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় এবং ৬ জন যাত্রীর মৃতদেহ পাওয়া যায়। বিমানটির বিধ্বস্ত হওয়ার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

[৪] মার্কিন মিশনারি সংস্থা গাইপেল ফেসবুক পেজে জানিয়েছে, মার্কিন ট্রেন্ট হোস্টেলর (৩৫) এবং জন মিলার (৪৩) নিহতদের মধ্যে রয়েছেন। মিশনারির সদস্য এই দুই ব্যক্তি ভ্রমণের উদ্দেশ্যে ২টি ব্যক্তিগত বিমান নিয়ে বের হয়েছিলেন বলে জানানো হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ