শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা সংগ্রহে দুর্নীতি আর করোনা নিয়ে প্রেসিডেন্টের অদ্ভূত মন্তব্যের প্রতিবাদে রাজপথে ব্রাজিলের নাগরিকরা

আসিফুজ্জামান পৃথিল: [২] করোনাভাইরাসের টিকা নিয়ে দুর্নীতির অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। বলসোনারোর বিরুদ্ধে এ নিয়ে ৪র্থ দিনের মতো বিক্ষোভ চলছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বলসোনারোর ব্যর্থতা নিয়ে পার্লামেন্টারি তদন্তের দাবি জানানো হয়েছে। করোনা সংক্রমণে ব্রাজিলে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এএফপি

[৩] রিও ডি জেনিরোর বিক্ষোভে অংশ নেন চিকিৎসক লিমা মেন্ডেস। করোনাভাইরাসের সংক্রমণে এত বেশি মৃত্যু হওয়ায় ব্রাজিলের সরকারকে দোষারোপ করেন তিনি। লিমা মেন্ডেস এএফপিকে বলেছেন, এই সরকার টিকা নিয়ে ভুল সিদ্ধান্ত, ভুয়া সংবাদ, মিথ্যা তথ্য দিয়েছে। সরকারের দুর্নীতির কারণে ব্রাজিলে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।রয়টার্স

[৫] সাও পাওলো, বেলেম, রেসিফাই, মাসিও শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা ‘বলসোনারোর গণহত্যা’, ‘অভিশংসিত বলসোনারো’ এবং ‘টিকাকে হ্যাঁ বলুন’ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।

[৬] প্রথম দুই মাসের শুনানিতে পার্লামেন্টারি প্যানেলে বলসোনারো সরকারের দেরিতে টিকা সরবরাহের নির্দেশ, হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো অকার্যকর ওষুধের ব্যবহারকে উৎসাহিত করা, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা না দেওয়া নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়