শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগের দাবীতে ব্রাজিলে বিক্ষোভ

লিহান লিমা: [২] করোনার টিকার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট জেইর বোলসানারোর পদত্যাগের দাবীতে ব্রাজিলের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা এ সময় দেশটিতে করোনায় ৫ লাখের বেশি প্রাণহানির জন্য তাকে অভিযুক্ত করেন। আল জাজিরা

[৩]বোলসানারো শুরু থেকে মহামারী নিয়ে উদাসীন ছিলেন ও বারবার এটিকে সাধারণ ফ্লু বলে অ্যাখ্যা দেন। গত ফেব্রæয়ারিতে ভারত থেকে কোভ্যাক্সিন কিনতে ১৬০ কোটি রিয়েলের চুক্তি করে তার সরকার। কিন্তু এই চুক্তিকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্য, শুল্কছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে। অনিয়মের দায়ে ইতোমধ্যেই দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। তীব্র জনরোষে গত মঙ্গলবার চুক্তিটি স্থগিত করা হয়।

[৪] ব্রাজিলের সাধারণ মানুষ বলছেন, সরকার চুক্তির করে টাকা হাতিয়ে নিতে চেয়েছিলো। ৭৯ বছরের এক নারী বলেন, ‘সাধারণ মানুষ জেগে উঠেছে।’ আরেক বিক্ষোভকারী মাগদা সৌজা বলেন, ‘এই দানব সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’ '

[৫]করোনায় সংক্রমণ ও প্রাণহানিতে বিশ্বে তৃতীয় ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ২২ হাজারের বেশি প্রাণহানি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়