শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু ,শনাক্ত ৩৬৯

জুয়েল বড়ুয়া:[২] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৯ হাজার ৩৬৮ জনে। এছাড়া চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৭ জনে।

[৩] রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শনিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৩ ও উপজেলার ১৪৬ জন।

[৪] জানা যায়, গত একদিনে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়।একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১০০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়