শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ১০০ দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট, খুব বিপজ্জনক পরিস্থিতি, সতর্ক করলো ‘হু’

রাশিদুল ইসলাম : [২] সারাবিশ্ব এক বিপজ্জনক পর্বে প্রবেশ করেছে। শুক্রবার এভাবেই সকলকে সতর্ক করে দিলেন হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারতে প্রথম দেখা গিয়েছিল করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। এখন অন্তত ৯৮টি দেশে ওই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। কোনও কোনও দেশে বেশিরভাগ করোনা রোগীর শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। আমরা অতিমহামারীর এক বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছি। দি ওয়াল

[৩] হু প্রধান বলেন, যে দেশগুলিতে টিকাদানের হার কম, সেখানকার হাসপাতালগুলোতে ফের দেখা যাচ্ছে রোগীদের ভিড়। ঘেব্রেইসাসের মতে, এই পরিস্থিতিতে কোনও দেশই নিরাপদ নয়। হু-র বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ক্রমাগত ডেল্টা ভাইরাসের অভিযোজন ঘটছে। বিভিন্ন দেশের সরকারের কাছে হু প্রধানের পরামর্শ, ডেল্টা ভাইরাসের কীরকম অভিযোজন হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে। সেইমতো ব্যবস্থা নিতে হবে।

[৪] ঘেব্রেইসাসের মতে, কোনও দেশ দু’ভাবে কোভিড সংক্রমণ বৃদ্ধির মোকাবিলা করতে পারে। প্রথমত, জনস্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করে তুলতে হবে। নজরদারী আরও বাড়াতে হবে। এর পাশাপাশি বেশি টেস্টিং, দ্রুত কোভিড রোগীকে চিহ্নিতকরণ, রোগীকে আইসোলেশনে পাঠানো, মাস্ক পরা, সামাজিক দূরত্ব রাখা নিশ্চিত করা ইত্যাদিও কোভিডকে দূরে রাখতে সাহায্য করবে।

[৫] দ্বিতীয়ত, কোভিড সংক্রমণ থেকে বাঁচার জন্য উপযুক্ত পোশাক, অক্সিজেন এবং ভ্যাকসিন যথেষ্ট পরিমাণে মজুত রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়