শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা পাঁচ ব্যাটার রান আউট, রেকর্ড গড়ল পাকিস্তান নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: [২] অ্যান্টিগায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে রান আউটের অদ্ভুত এক রেকর্ড গড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দল।

[৩] এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের নারীরা। রান তাড়া করতে নেমে শুরুতেই কোন রান না করেই রান আউট হয়ে বিদায় নেন পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খান। সেই থেকে শুরু, একের পর এক ব্যাটার নেমেছেন আর রান আউট হয়েছে।

[৪] বৃষ্টি আইনে ১৮ ওভারে ১১১ রানের টার্গেটে এদিন পাকিস্তানের নারীরা সংগ্রহ করে ৬ উইকেটে ১০৩ রান। তাদের ৬ উইকেটের পাঁচজনই হয়েছেন রান আউট। এক নম্বর ব্যাটার জাভেরিয়া রউফ ছাড়া দুই থেকে ছয় নম্বর পর্যন্ত টানা পাঁচজনই হয়েছেন রান আউট। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। এক ম্যাচে সবচেয়ে রান আউটের রেকর্ডেও যৌথভাবে শীর্ষ এটি।

[৫] এদিন দুই নম্বরে জাভেরিয়া খান, তিনে ইরাম জাভেদ, চারে নিদা দার, পাঁচে সিদরা নেওয়াজ ও ছয়ে আয়েশা নাসিম রান আউট হয়ে বিরল রেকর্ডে নাম লেখান।

[৬] উল্লেখ্য, এই ম্যাচ হারের সাথে এক ম্যাচ আগেই সিরিজও হারলো পাকিস্তানের নারীরা। অন্যদিকে ২০১৯ সালের পর প্রথম কোন সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়