শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণে ট্রাস্ট বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে আলমগীরের অভিনন্দন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণে ট্রাস্ট’-২০২১ বিল পাস হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর।

[৩] বিলটি পাসের পর বিকেলে এক প্রতিত্রিুয়ায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর এ কথা বলেন।

[৪] তিনি এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, এই বিলটি পাসের পর চলচ্চিত্রাঙ্গনের মানুষের বহু বছরের স্বপ্ন ও চাওয়া পূরণ হলো। আজকের দিনটি একটি স্মরণীয় দিন।

[৫] নায়ক আলমগীর বলেন,প্রয়োজনে নিডি শিল্পীরা যাতে সহযোগিতা পান তারজন্য একটি কমিটি গঠন করে ব্যবস্থা নিতে হবে।

[৬] তিনি এই বিলটি পাসের জন্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়