শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথির আগমন

মোতাহার খান : [২] গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার পালের জন্ম নিয়েছে নতুন অতিথি। নতুন অতিথিদের আসার সাথে সাথে বড় হচ্ছে জেব্রা পরিবার। শুক্রবার (২ জুলাই) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এ বছরের জেব্রার পঞ্চম বাচ্চার জন্ম হয় বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এ নিয়ে সাফারি পার্কে ২৮টি জেব্রা হয়েছে।

[৩] পার্কসূত্রে জানা যায়, শুক্রবার সকালেই তাদের চোখে পড়ে শাবকসহ মা জেব্রাটি। শাবকটিকে দেখে শুক্রবার ভোরে জন্ম হয়েছে বলে তারা ধারণা করছেন। এখনো পর্যন্ত শাবকটি শারীরিকভাবে সুস্থ আছে।

[৪] সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন, মা জেব্রা ও শাবকটি সুস্থ আছে। তবে শাবকটি নারী নাকি পুরুষ তা জানা যায়নি। পার্ক কর্তৃপক্ষের আন্তরিকতায়ও নিয়মিত পরিচর্চায় এখানে সবগুলো প্রাণীর স্বাস্থ্য ভালো। উপযুক্ত পরিবেশ নিশ্চিত হচ্ছে তাদের। এজন্য প্রাকৃতিক প্রজনন ঘটছে ধারাবাহিকভাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়