শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

সোহাগ গাজী:[২] দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্থ ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পিতা ইমদাদুল হক (৫২)। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ও আব্দুলপুর ইউনিয়নের নন্দেড়াইল গ্রামের বাসিন্দা।

[৩] ২ জুলাই শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর কথা জানার পর থেকে পলাতক রয়েছে ছেলে রেজাওয়ান ইসলাম (২৩)।

[৪] স্থানীয়রা জানান, চাকুরী ছেড়ে বাড়িতে বসে থেকে বাবার কাছে নেশার টাকা চাইতে গেলে বাবার সাথে রেজাওয়ানের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলে রেজাওয়ান ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার বাবা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

[৫] পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি” তবে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলেই মামলা নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়