শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে দুই ভুয়া সাংবাদিক আটক

মোহাম্মদ হোসেন:[২] চট্টগ্রামের হাটহাজারীতে অনলাইন পোর্টেল বাংলা টিভি পরিচয় দিয়ে প্রাইভেট কার নিয়ে যাওয়া পথে হাটহাজারী জিরো পয়েন্ট শনিবার(৩ জুলাই) দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের অনলাইন পের্টেল এর পরিচয়পত্র এবং প্রধান অফিস কোথায় জানতে চাইলে তারা কিছুই দেখাতে পারেনি।পরে তাদের থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন পারভেজ(২৫),মুসলিম(২৩)।

[৩] এ প্রতিবেদক বাংলা টিভি চট্টগ্রাম অফিস প্রধান লোকমান হাকিম এর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের বাংলা টিভি কোনো প্রতিনিধি নয় সুতরাং বাংলা টিভি পরিচয় ব্যাবহার করলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি
অনুরোধ জানান।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন,আটককৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি যার কারনে তাদেরকে আটক করতে হয়। তিনি বলেন সাংবাদিক সমাজের নাম ব্যবহার করে লকডাউনে গাড়ি ব্যবহার করে সুবিধা আদায় করছিল তারা। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়