শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১০:২২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে তিন ছেলে মিলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আবুল কাশেম:[২] সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় বাবাকে ৩ ছেলে মিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটেছে বাঘা ইউনিয়নের পরগনাবজারে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫১)।

[৩] হত্যা কান্ডের বিষয়টিকে নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে আগের স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় তার ৩ ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিম আহমদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়।

[৪] ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে তোতা মিয়ার ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণের পথে তিনি মারা যান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়