শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:২৩ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউক্রেনের মন্ত্রিসভার বৈঠকে সবাই পড়লেন জাতীয় দলের জার্সি

স্পোর্টস ডেস্ক: [২] কোচ আন্দ্রে শেভচেঙ্কোর হাতে পড়ে বদলে গেছে ইউক্রেন। পৌঁছে গেছে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে। শনিবার (৩ জুলাই) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে ইউক্রেনের সামনে ইংল্যান্ড। কিন্তু গ্যারেথ সাউথগেটের দলের বিরুদ্ধে মহারণ গ্যালারিতে বসে দেখতে পারবেন না ইউক্রেন ভক্তরা।

[৩] কোভিডের জেরে ইউক্রেন বাসিন্দাদের ‘রেড জোনে’ রেখে দিয়েছে ইটালি। ইউক্রেন থেকে কাউকে ইটালিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে যে সমস্ত ইউক্রেনিয়ানরা ইটালিতে কোনও কাজের সূত্রে রয়েছেন, তারা ছাড়া আর কেউ ইংল্যান্ড ম্যাচ অন্তত মাঠে বসে দেখতে পারবেন না।

[৪] এই পরিস্থিতিতে আন্দ্রে শেভচেঙ্কোর দলের পাশে থাকতে তাই অভিনব পন্থা বেছে নিলেন দেশের মন্ত্রীরা। বৃহস্পতিবার (২ জুলাই) ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহালের গোটা ক্যাবিনেটই দেশের জার্সি পরে বৈঠক করেন। স্বয়ং প্রধানমন্ত্রীও ইউক্রেনের তারকা স্ট্রাইকার আন্দ্রে ইয়ার্মোলেঙ্কোর সাত নম্বর জার্সি পরে উপস্থিত ছিলেন বৈঠকে।

[৫] শোনা যাচ্ছে বৈঠকে নাকি ফুটবল নিয়েও আলোচনা হয়। প্রতিটি মন্ত্রীই বলেছেন, ইউক্রেনের ইউরো কোয়ার্টার ফাইনালে পৌঁছনোটা তাদের কাছে স্বপ্নের মতো। স্মিহাল আবার নাকি প্রশংসা বরাদ্দ রাখেন আন্দ্রে শেভচেঙ্কোর জন্য। যাঁর দাবি ইউক্রেনের এই স্বপ্নের সফরের পিছনে আসল কারিগর শেভচেঙ্কো। ইউক্রেনের মন্ত্রীদের দেশের জার্সি পরে বৈঠক করার ছবি নিমেষের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীরা ফুটবল দলের জার্সি পরে দেশকে সমর্থনের অনন্য নজির রাখলেন।

-আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়