শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ টকা বিতরণ

ফিরোজ আহম্মেদ : [২] ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্য্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৪নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে ৫০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এছাড়া ইউনিয়নের ২৫০ জন চা দোকানী ও সেলুন কর্মচারীর প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়।

[৩] টাকা বিতরণের সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও ৪নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু। উপজেলার ১১ ইউনিয়নের এই টাকা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নে শিক্ষক কর্মচারী ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান সাংসদ আনার।

[৪] ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষকে সহযোগীতা করা হচ্ছে। তার অংশ হিসাবে আজ ইউনিয়নের ৫০ জন শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই নগদ টাকা বিতরণ করা হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ