শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২ জনের মৃত্যু

কামাল হোসেন : [২] রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিথি রানী দাস (৬০) ও হাজেরা বেগম (৫৫) নামের দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুলাই) সকালে তাদের মৃত্যু হয়।

[৩] মৃতরা হলেন, বিথি রানী দাস শহরের বিনোদপুর এলাকার সুবাশ চন্দ্র সাহার স্ত্রী এবং হাজেরা বেগম সদর উপজেলার পাঁচুরিয়ার মো. সিরাজের স্ত্রী।

[৪] রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিট ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ২৭ জুন বিথি রানী ও আজ সকাল ৮টার দিকে হাজেরা বেগম করোনা পজেটিভ নিয়ে করোনা হাসপাতালে ভর্তি হয়। তাদের দুজনেরই শ্বাষ কষ্ট সহ নানা সমস্যা ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তারা সকালে মারা গিয়েছে। বতর্মানে করোনা হাসপাতালে ১৮ জন ও আইসোলেশন ইউনিটে ২২ জন রোগী ভর্তি আছে। এছাড়া সময় যত যাচ্ছে ততই করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে।

[৫] উল্লেখ্য, এখন পর্যন্ত রাজবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩১৩ জন ও সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৯ জন। এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়