শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় সিনোফার্ম’র ৩৪৩৬ ও ফাইজারের ৬৮৪ ডোজ টিকা দেওয়া হয়েছে

শাহীন খন্দকার: [২] সারা দেশজুড়ে সিনোফার্মের টিকা দেশের সকল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৪৩৬ ডোজ টিকা দেওয়া হয়েছে, এদর মধ্যে পুরুষ ১৮৭৬ জন আর নারী ১৫৬০জনকে। এছাড়া এপর্যন্ত মোট দেওয়া হয়েছে ৬৪ হাজার একজনকে। দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে ২২৩৭ জরকে।

[৩] এদিকে রাজধানী ঢাকায় ইতোমধ্যে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি চলেছে ৪৮টি কেন্দ্রে। কিন্তু সেখান থেকে এবারে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে ১৬৬৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৪] সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় দেওয়া হয়েছে মেডিক্যাল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। একইসঙ্গে যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিয়েছেন।

[৫] এছাড়া ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৮০ ডোজ, ক‚র্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩৮ ডোজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ ডোজ, আর শহীদ সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ ডোজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ১৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৬] দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এক কোটি ১ লাখ ৯,৯২৮ ডোজ। এগুলোর পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। এখন পর্যন্ত দেশে ১ কোটি ৩ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে।

  • সর্বশেষ