শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাম্বুলেন্সে ১২ জন বরযাত্রী

ডেস্ক রিপোর্ট : অ্যাম্বুলেন্সে বিয়ের যাত্রী পরিবহন করায় এক চালককে জরিমানা করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাতে বহদ্দারহাট মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এ সময় একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় গাড়িটিকে থামার সংকেত দিই। এরপর গাড়িটি তল্লাশি করে দেখি তাতে রোগীর পরিবর্তে বরযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে নারী-পুরুষ মিলে ১২ জন বরযাত্রী ছিলেন। এ ঘটনায় ওই গাড়ির চালককে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, গাড়িটি আটক করার পর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িতে থাকা ১২ জন ওই বিয়ের বরযাত্রী ছিলেন। রাতে ভ্রাম্যমাণ আদালত না থাকায় ১২ জনকে শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়