শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে চলছে কঠোর লকডাউন, ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা

সোহাগ হোসেন : [২] সরকার ঘোষিত লকডাউন কার্যকরে পটুয়াখালীর মির্জাগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই ) সকাল থেকে জনসচেতনতায় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১০ জনের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় ও অনেককেই সতর্ক করেছে প্রশাসন।

[৩] মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামান সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মটর সাইকেল চালক ও পথচারীসহ ১০ জনকে ১০হাজার ৯’শ টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।

[৪] মির্জ্গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুজ্জামান বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। তবে সরকারী আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ