শিরোনাম
◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় দেখা মিললো নারী মুখাকৃতির মাকড়সার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে গত ২৩ মে সুন্দর মিয়া তার ক্ষেত থেকে পাটশাক তুলে ঘরে এনে স্ত্রীর হাতে দেন। কিছুক্ষণ পরে স্ত্রী শাক কাটতে গিয়ে মানুষের মুখের আকৃতির একটি মাকড়সা দেখে ভয় পেয়ে যান। ঘটনাটি জেনে আশপাশের মানুষ সেই বাড়িতে ভিড় জমান।

[৩] সুন্দর মিয়া জানান, মাকড়সাটি দেখতে কিছুটা মেয়েদের মুখের মতো। প্রথমে অলৌকিক কোনো পতঙ্গ মনে করে সেদিন সন্ধ্যায় বাড়ির পাশে জমিতে ছেড়ে দিয়েছি। সে সময় মাকড়সাটির ছবি তোলেন প্রতিবেশী শিক্ষক মো: আবু বক্কর।

[৪] আবু বক্কর জানান, তিনি দেড় ঘণ্টা পর ভয়ে মাকড়সাটি ছেড়ে দেন। পরে আশপাশের জমিতে অনেক খোঁজ করেও আর এধরণের আর কোন মাকড়সা পাননি।

[৫] কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বলেন, আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি নারী মুখের মতো মাকড়সা দেখেছেন। তবে আমি নিজে তা দেখিনি। আর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে এই পতঙ্গ সম্পর্কে আমাকে কিছু জানায়নি।

[৬] অনেকটা মানুষের মুখের মতো, দুটি চোখ, লাল ঠোঁট দেখতে কিছুটা নারীর মতো। আশপাশে মাথা ঘোরাতে পারে বলে প্রত্যক্ষদর্শী আবু বক্কর জানান। এ বিরল পতঙ্গ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন বিষয়টি অলৌকিক কোন কিছু হতে পারে।

[৭] তবে কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডা. মিহির ভট্টাচার্য বলেন, বিভিন্ন দেশে এ ধরনের হিউম্যান ফেস মাকড়সা দেখা যায়। তবে বাংলাদেশে এধরণের মাকড়সা আগে দেখা যায়নি। এ ধরনের মাকড়সা বিরল হলে অলৌকিক নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাঝে মধ্যে এধরণের মাকড়সা দেখা মেলে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ