শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈঠকে এএএফএ’র আমন্ত্রণ, কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতাই বহিঃপ্রকাশ: বিজিএমইএ

শরীফ শাওন: [২] বাংলাদেশের রপ্তানিমূখি তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, আমেরিকান অ্যাপারেল এন্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) থেকে প্রথমবারের মতো আলোচনা বৈঠকে অংশগ্রহণের জন্য বিজিএমইএ সভাপতিকে আমন্ত্রন জানানো হলো।

[৩] বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সামাজিক দায়বদ্ধতা কমিটির বৈঠকে ‘সরবরাহ চেইন এর উপর কোভিড এর প্রভাব-সরবরাহকারীদের দৃষ্টিভঙ্গী’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

[৪] সভায় ফারুক হাসান দায়বদ্ধ ব্যবসা অনুশীলন এবং সামাজিকভাবে দায়বদ্ধ সরবরাহ চেইনের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক ইস্যুগুলো, বিশেষ করে নৈতিক সোর্সিং (এথিক্যাল সোর্সিং) ও ক্রয় অনুশীলন (পারচেজিং প্রাকটিস) বিষয়গুলো আলোচনায় উত্থাপন করেন। পণ্যের মূল্যের নিম্নমূখী প্রবণতা যে শিল্পকে টেকসই করার জন্য উদ্যোক্তাদের গৃহীত উদ্যোগগুলোর সাথে সংগতিপূর্ন নয়, সেটিও তুলে ধরেন।

[৫] সামাজিক নিরীক্ষা পরিচালনার জন্য ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট এর গুরুত্ব জানিয়ে বলেন, এর মাধ্যমে ক্রেতা, উৎপাদনকারী এবং শ্রমিক সবার ব্যাপকভাবে উপকৃত হবেন। শিল্পের ভবিষ্যত সম্ভাবনা এবং উন্নয়নের জন্য করনীয় বিষয়গুলো বিশেষ করে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং পণ্যের বৈচিত্র্যকরণ (বিশেষ করে নন-কটন) ক্ষেত্রগুলোতে আরও আপ গ্রেডিং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

[৬] বিজিএমইএ সভাপতি ব্যবসাকে আরও টেকসই করা ও ভালো রাখার জন্য ব্যবসাগুলোর নিজেদের মধ্যে এবং সংগঠনগুলোর নিজেদের মধ্যে সহযোগী ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার উপর ব্যাপক গুরুত্বারোপ করেন। আলোচনায় জানান, মহামারি পরিস্থিতিতেও বাংলাদেশ এবং এদেশের তৈরি পোশাক শিল্প কিভাবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে।

[৭] ভার্চুয়াল কনফারেন্স-এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের আন্তর্জাতিক শ্রম বিষয়ক উপসচিব থিয়া লি, মাকিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর গনতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর ভারপ্রাপ্ত প্রধান (প্রিন্সিপাল) উপ সহকারি সচিব স্কট বাসবি এবং যুক্তরাষ্টের বানিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের শ্রম বিষয়ক পরিচালক চরিতা কাস্ত্রো। সভাটির আয়োজক ছিলেন এএএফএ এর সিনিয়র সহ সভাপতি (পলিসি) নাট হারম্যান।

 

  • সর্বশেষ