শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার জেলার প্রধান সড়কে চেকপোস্ট : কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

স্বপন দেব : [২] মহামারী করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় দেখা গেছে।

[৩] আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায় জেলা সদরসহ উপজেলাগুলোর প্রধান সড়ক ফাঁকা রয়েছে। তবে শহরের অলিগলি ও আবাসিক এলাকায় ছোট যানবাহন সিএনজি অটোরিক্সা চলতে দেখা যায়। শহরের প্রধান সড়ক ও প্রবেশদ্বারে ছিলো পুলিশের চেকপোস্ট।

[৪] তবে প্রশাসন লকডান বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

[৫] জেলার কাঁচা বাজারগুলোতে মানুষজন স্বাস্থ্যবিধি না মেনেই বাজার করতে দেখা গেছে। কিছু কিছু স্থানে মূল সড়কে যারা বাইরে বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাইছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উত্তর সন্তোষজনক না হলে সামান্য জরিমানা করে প্রথম দিনের মতো সতর্ক করে ছেড়ে দেয়া হচ্ছে।

[৬] কঠোর লকডাউন কার্যকর করতে জেলা ও উপজেলা সদরে পুলিশ, বিজিবির পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়