শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমিত ব্যক্তি থেকে সহজেই পোষা প্রাণীর মধ্যে ছড়ায় করোনা, নতুন গবেষণা

লিহান লিমা: [২] নেদারল্যান্ডে একদল গবেষক বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তার পোষা বিড়াল ও কুকুরের শরীরে সহজেই ভাইরাসটি প্রবেশ করে। বিবিসি

[৩] উটরেখ বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ৩১০টি কুকুর ও ১৯৬টি বিড়ালের ওপর এই পরীক্ষা চালান। ৬টি বিড়াল ও ৭টি কুকুরের পিসিআর নমুনা পরীক্ষায় পজেটিভ ফলাফল এসেছে। এবং ৫৪টির শরীরে ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গিয়েছে, অর্থাৎ তারা আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে।

[৪] নেদারল্যান্ডের ইউট্রেচট ইউনিভার্সিটির ডা. এলস ব্রোয়েন্স বলেছেন, ‘যদি আপনারা কোভিডে আক্রান্ত হয়ে থাকেন তবে পোষা প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলুন। এটি আপনার থেকে তাকে সংক্রমিত করতে পারে ও তার থেকে অন্য মানুষ ও প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।’

[৫] আগের গবেষণায় দেখা গেছে অধিকাংশ প্রাণীর করোনার মাঝারি উপসর্গ থাকে এবং তারা সংক্রমণ ছড়ায়। গবেষকরা বলছেন, এই ভাইরাস প্রাণীদের ক্ষেত্রেও অত্যন্ত ছোঁয়াচে। মার্কিন মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরামর্শে বলা হয়েছে, আপনি এই ভাইরাসে সংক্রমিত থাকাকালীন পোষা প্রাণীকে অন্যত্র রেখে আসুন। সেটি সম্ভব না হলে মাস্ক পরে তার কাছে যান ও দুরুত্ব বজায় রাখুন। তার জিনিসপত্র জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখুন এবং তাকে পরিষ্কারক দিয়ে গোসল করান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়