শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে মানবিক সাহায্যের জন্য অর্থ বরাদ্দ করেছে বিশ্ব ব্যাংক

রাকিবুল আবির: [২] বুধবার যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনের জন্য ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে বিশ্ব ব্যাংক। এই অর্থ দেশটির প্রাথমিক স্বাস্থ্যখাত, পুষ্টি, খাবার পানি ও স্যানিটেশনের জন্য ব্যবহার করা হবে। আল আরাবিয়া

[৩] বিশ্ব ব্যাংক জানায়, গত বছরের শেষ পর্যন্ত দেশটিতে ২ লাখ ৩৩ হাজার মানুষ প্রাণ হারায়, যাদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে খাবারে অভাব ও চিকিৎসা সেবা না পাওয়ার কারণে। ২ কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রায় ২ কোটি মানুষ খাদ্য ও অপুষ্টিজনিত ঝুঁকিতে রয়েছে। বিশ্ব ব্যাংক এই অর্থায়নে ৩.৬৫ মিলিয়ন মানুষকে সহায়তা করতে পারবে।

[৪] ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষই এখন আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। যাকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট হিসেবে অবিহিত করেছে। সেখানে চলমান যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশটি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়