শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:০৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্রুততার সঙ্গে নিজেদের শক্তিসঞ্চয় ক্ষমতা দেখে বিস্মিত খোদ তালেবানরা

আসিফুজ্জামান পৃথিল: [২]সশস্ত্র গোষ্ঠীটিকে প্রতিরোধ করতে সাধারণ আফগানরাও এবার অস্ত্র তুলে নিচ্ছেন। [৩] আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় যতো এগিয়ে আসছে ততোটাই যেনো প্রায় আলোর বেগে বিপুল পরিমাণ এলাকা দখলে নিচ্ছে তালেবানরা। তারা এখন দেশটির এক তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এখন তারা আরও ৪২ শতাংশ অতিরিক্ত এলাকার দখল নিতে লড়াই করছে। ধারণা করা হচ্ছে এটিও তারা দ্রুত দখলে নেবে। এনবিসি

[৪] দোস্ত মোহাম্মদ সালাঙ্গি। বয়স ৫৫ বছর। হাতে বন্দুক। মুখে আবৃত্তি করে চলেছেন কবিতা। মুখে ঘন দাড়ি, রোদের উত্তাপ থেকে বাঁচতে মাথায় পড়েছেন ঐতিহ্যবাহী টুপি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরের পারওয়ান প্রদেশের উঁচু পাহাড়ের ছোট্ট একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশে তালেবানের উত্থান ঠেকাতে বদ্ধপরিকর এই আফগান দল। তাদের মতো দেশটির অনেক সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর তালেবানকে ঠেকাতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। রয়টার্স

[৫] আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে সরকারি বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে তালেবান। দখলে নিচ্ছে নতুন নতুন ভূখণ্ড। এক বার্তায় ইসলামি তালেবানকে হুঁশিয়ারি দিয়েছেন দোস্ত মোহাম্মদ। তিনি বলেছেন, তারা যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, আমাদের ওপর নির্যাতন চালায়, নারীদের ওপর অনধিকার চর্চা করে এবং জনগণের সম্পত্তি দখলে নেয়, তাহলে এমনকি আমাদের সাত বছর শিশুরাও হাতে অস্ত্র তুলে নেবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়