শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক : [২] গত বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারালেন ১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-৩। এদিন ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার পা পিছলে পড়ে যান জকোভিচ। এরপরও কাঙ্ক্ষিত জয় পেতে সমস্যা হয়নি সার্বিয়ান টেনিস তারকার।

[৩] তৃতীয় রাউন্ডে ৩৪ বছর বয়সী জকোভিচের প্রতিপক্ষ হবেন ইতালির অ্যান্ড্রোয়াস সেপ্পি কিংবা যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলা। বারবার পিছলে পড়ে গিয়েও ম্যাচ নিজের করা জকোভিচ বলেন, ভিড়ের সঙ্গে আমার একটা আলাদা সংযোগ রয়েছে। আমার মনে হয়, ঘাসের সঙ্গেও আমার খুব সুন্দর সম্পর্ক রয়েছে। উইম্বলডনে এর আগের দুটি ম্যাচে এত বার পড়ে যাওয়ার কথা আমার মনে পড়ছে না। -

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়