শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে পারে ব্রিটেন

রাশিদ রিয়াজ : ব্রিটিশ সরকার স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানান দেশটির শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। গ্যাভিন মনে করছেন এটি বিভ্রান্তিকর। তবে অভিভাবকরা বলছেন লকডাউন থেকে শিক্ষার্থীদের উদ্ধার করতে বা তাদের পাঠ্যক্রম চালিয়ে যেতে কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে গ্যাভিন বরং উল্টোটাই করছেন। স্কুলের ইউনিয়নগুলো মনে করছে লকডাউনে বরং শিক্ষার্থীদের মোবাইল ফোন পাঠভ্যাসে কাজে লাগছে। তবে স্কুলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে বলে জানান ব্রিটিশ শিক্ষামন্ত্রী। গ্যাভিন মনে করেন মোবাইল ফোন স্কুলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। কারণ তারা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করছে। ৬ সপ্তাহের জন্যে শিক্ষক ও অভিভাবকদের মোবাইল ফোন ব্যবহার ছাড়াও ক্লাসরুমে শিক্ষার্থীদের আচরণ আরো কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারে কথা বলতে বলা হয়েছে। মিরর

  • সর্বশেষ