শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১০:৪০ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন

গোলাম সারোয়ার: [২] পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন জেলার আশুগঞ্জে পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। রোববার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

[৩] জানা যায়, দীর্ঘদিন যাবত চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী ও তার ভাইয়েরা মাছের ব্যবসা করে আসছিল। কিন্তু পূর্ব বিরোধকে কেন্দ্র করে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরীর সাথে একই এলাকার সুমন চৌধূরীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কিছুদিন আগে সুমন চৌধূরীর ভাই ইমরান, ফরহাদ মেম্বারের ছেলে রবিন, আজাদ মিয়ার ছেলে মাসুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরীর ভাই ইমান উদ্দিনের পুকুরের পাড়ে বসে মাছ মেরে ফেলার জন্য পায়তারা করছিল।

[৪] তারপর রোববার (২৭ জুন) রাতে তারা পুকুরে বিষ ঢেলে দেয়। এ সময় পুকুরের পাহারাদার সিয়াম বিষয়টি দেখতে পেয়ে তাদের ধরতে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

[৫] এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে আবারো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়