শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল কর্মসূচি ব্যাংকিং খাতে লেনদেনে বিস্ময়কর পরিবর্তনের সূচনা করেছে : মোস্তাফা জব্বার

বাশার নূরু : [২] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, ডিজিটাল ব্যাংকিং তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রমেই ক্যাশলেস সোসাইটির দিকে ধাবিত হচ্ছে। তবে, দেশ যতবেশি ডিজিটাল হবে নিরাপত্তার হুঁমকিও ততবেশি থাকবে।

[৩] মন্ত্রী এজন্য প্রতিটি তফশিলী ব্যাংকের গ্রাহকদের মধ্যে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি তৎপর হওয়ারও আহ্বান জানিয়েছেন।

[৪] মোস্তাফা জব্বার রাজধানীতে ঘরে বসে অগ্রণী ব্যাংকের অগ্রণী ই-একাউন্ট মোবাইল অ্যাপস’র মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলার জন্য উদ্ভাবিত অ্যাপস’র উদ্বোধন উপলক্ষে রোববার রাতে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে এ আহবান জানান। অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য মফিজ উদ্দিন আহমেদ, কাশেম হুমায়ুন, ড. মো. ফরজ আলী, কেএমএন ফজলুল হক লাবলু এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল-ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

[৫] তিনি বলেন, আমরা তৃতীয় শিল্প বিপ্লব বা ইন্টারনেট ভিত্তিক শিল্প বিপ্লবের শেষ-প্রান্তে দাঁড়িয়ে। সামনের পথ অনেক বড়। আর প্রযুক্তি সবচেয়ে বেশি পরিবর্তন আনবে ব্যাংকিং খাতে। ব্যাংকিং বা সেবা ধর্মী প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে গ্রাহক। তাই গ্রাহক সেবায় আপস করা চলবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়