শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউট করতে সংসদে বিল

মনিরুল ইসলাম:[২] সরকারি ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউট করতে সংসদে বিল আনা হয়েছে। এর ফলে চিকিৎসার পাশাপাশি শিশু চিকিৎসা সংক্রান্ত শিক্ষার সুযোগ থাকবে। এজন্য প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন ও উন্নত সেবা নিশ্চিত করতে এবং গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য সংসদে বিল আনা হয়েছে।

[৩] সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সংক্রান্ত ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

[৪] বিলে বলা হয়েছে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম সুষ্ঠু পরিচালনা এবং দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, আর্থিক বিষয়ের জবাবদিহিতার পাশাপাশি উন্নত সেবা নিশ্চিতের জন্য ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন’ করা হয়েছে।

[৫] বিলে আরও বলা হয়, শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নে বিভিন্ন ধরনের পরীক্ষাগার, ব্যায়ামাগার ও শিশু কর্নার থাকবে। আইনটি কার্যকর হওয়ার পর ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এই আইনের অধীনে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’ নামে গণ্য হবে। শিশুদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিতকরণ ও মানোন্নয়নের উদ্দেশ্যে সংবিধিবদ্ধ একটি হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এখানে গবেষণাসহ সব ধরনের লেখাপড়া হবে।

[৬] খসড়া আইনে বলা হয়েছে, ইনস্টিটিউট পরিচালনা বোর্ডের সভাপতি সরকার নিয়োগ দেবে। জাতীয়ভাবে সুনাম অর্জনকারী শিশু চিকিৎসা বিষয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সভাপতি হিসেবে নিয়োগ দেবে সরকার।

  • সর্বশেষ