শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা বাজার থেকে ২ লাখ ৮৫ হাজার বৈদ্যুতিক গাড়ি সরিয়ে নেবে টেসলা

আসিফুজ্জামান পৃথিল: [২]চীন বলছে, মডেল থ্রি’র ব্রেকিং সিস্টেমে বড় ধরনের সমস্যা আছে। [৩] চীনের বাজার থেকে সরিয়ে নেওয়া গাড়িগুলোর মধ্যে ৩৫ হাজার ৬৬৫টি আমদানি করা মডেল থ্রি রয়েছে। এছাড়া রয়েছে সাংহাইতে অবস্থিত কারখানায় তৈরি ২ লাখ ৪৯ হাজার ৮৫৫টি মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ি। সিএনএন

[৪] এক বিবৃতিতে মার্কিন কোম্পানিটি গাড়ি সরানোর এই ঘোষণা দেয়। পরে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোয় নিজেদের অফিসিয়াল পেইজে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি। সেখানে উল্লেখ করা হয়, চীনের বাজারের জন্য আলাদাভাবে ব্রেকিং সিস্টেমে গুরুত্ব দিবে প্রতিষ্ঠানটি। সিএনবিসি

[৫]এছাড়াও চীনে টেসলা গাড়ি ব্যবসায়ীদের সাময়ীক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সেটলা। ইলন মাস্কের প্রতিষ্ঠানটি বলে, টেসলা সবসময় গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি আগে বিবেচনা করে থাকে।

[৬] চীনে গত কয়েক বছরে বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে টেসলার গাড়ি। যা ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। চীনের সাংহাইয়ে তৈরি মডেল ৩ এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগেও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টেসলাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়