শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা রাজনীতির শিকার বাংলাদেশ: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

মহসীন কবির: [২] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম সোমবার দুপরে একথা বলেন। এটিএন নিউজ ও সময় টিভি

[৩] তিনি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রবাসী শ্রমিকরা। ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রতিদিন এক কোটি ডোজ টিকা একসঙ্গে দেওয়ার সক্ষমতা আছে।

[৪] ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অংকের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী। এদিকে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে আসে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।

[৫] চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে। কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দিবে বলে জানা যায়। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়