শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণে জনপ্রশাসন সচিব

কায়সার হামিদ : [২] জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ করেছেন। রোববার (২৭ জুন) সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে উখিয়ার ৩নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি।

[৩] এর আগে, উখিয়া পৌঁছালে উপজেলা পরিষদ ফটকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। ৩নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তিনি ক্যাম্প-ইনচার্জ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

[৪] সেখানে সংক্ষিপ্ত আলোচনায় তিনি ক্যাম্প ব্যবস্থাপনা, করোনাকালীন ব্যবস্থা সহ প্রশাসনিক বিষয়াদির খোঁজ খবর নেন। এসময়, জেলা প্রশাসন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] শুক্রবার সকালে কক্সবাজার সফরে আসেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রবিবার বিকেলে বিমান যোগে ঢাকা যাত্রা করেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়