শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত

রিয়াদ ইসলাম : [২] শনিবার সকাল ১০টায় দাশুড়িয়া-নাটোর মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে। নিহত খোকন ওই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত রাম বিশ্বাসের ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ভ্যানরিকশায় চরে নিজের বাড়ি থেকে মুলাডুলি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দাশুড়িয়াগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত লেগে ঘটনা স্থলে তিনি মারা যান।

[৪] দুর্ঘটনার পরপরই চালক তাঁর প্রাইভেটকার নিয়ে পালানোর সময় দাশুড়িয়ার সরইকান্দি নামক স্থানে এলাকাবাসী সেটি আটক করে। এসময় কৌশলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে এসে প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়।

[৫] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়