শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

সালেহ্ বিপ্লব :  [২]  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

[৩] তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

[৪] জেয়াদ আল মালুম গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

[৫] তাঁর অবস্থার আরো অবনতি হলে ২ জুন তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়। এ তথ্য জানান সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ২০১০ সালে অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।

[৬] তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে বিশেষ ভূমিকা রাখেন।

সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

 

  • সর্বশেষ