শিরোনাম
◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা ◈ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের, মোট মৃত্যু ৭৭১

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় প্রতারক ও দালাল চক্রকে বাংলাদেশ দূতাবাসের হুঁশিয়ারি

কূটনৈতিক প্রতিবেদক : [২] শনিবার মালয়েশিয়ায় প্রতারক ও দালাল চক্রকে সতর্ক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

[৩] সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে দ্রুত সময়ে পাসপোর্ট ও ভিসা পারমিট করে দেওয়ার কথা বলে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসীদের বিভ্রান্ত করতে দেখা গেছে। এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৪] ইতোমধ্যে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জাল পাসপোর্ট, ভিসা ও ভুয়া ডকুমেন্টসসহ অনেক বাংলাদেশি আটক হয়েছেন।

[৫] দূতাবাস বলছে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা দালাল স্বনামে বা বেনামে হাইকমিশনের ফেসবুক পেইজে প্রবেশ করে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে বিজ্ঞাপন দিয়ে আসছেন। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি এবং এর সঙ্গে হাইকমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই।

[৬] বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ হাইকমিশন সব ধরনের দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের বেআইনি কাজে মালয়েশিয়ায় বসবাসরত কোনো বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে হাইকমিশনের কারও কোনো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] এ বিষয়ে হাইকমিশনের সেবাপ্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়