শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় নতুন ১৩ জনের করোনা শনাক্ত

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধায় প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনিবার (২৬ জুন) করোনা ভাইরাসে নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছে।

[৩] এর মধ্যে সদরে ১০, গোবিন্দগঞ্জে ১, সুন্দরগঞ্জে ১ ও পলাশবাড়ি উপজেলায় ১ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ৯ হাজার ৬৬৮ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।

[৪] এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৪ জন। এরমধ্যে ২০ জন মারা গেছে।

[৫] এছাড়া জেলায় করোনায় শনাক্ত ১ হাজার ৯৬৪ জনের মধ্যে ১ হাজার ৭৮৪ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়