শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন না করলে জুলাই থেকে এমপিওভুক্তি নয়

শরীফ শাওন: [২] বঙ্গবন্ধু কর্নার স্থাপনে মাদ্রাসা সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধানগণকে এ বিষয়ে ১ জুন নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত তথ্যাদি না পাওয়ায় এমন নির্দেশনা দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

[৩] নির্দেশনায় বলা হয়, বঙ্গবন্ধু কর্নার স্থাপনপূর্বক সচিত্র প্রমাণক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা/উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রত্যয়ন এর হার্ডকপি ৩০ জুনের মধ্যে দাখির করতে হবে।

[৪] অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন জানান, তথ্যাদি পাওয়া না গেলে ১ জুলাই থেকে এসকল প্রতিষ্ঠানের আবেদনপত্র দাখিল করা হলেও তা বিবেচনা করা হবে না। ২১জুন এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার স্থাপনের সরকারি নির্দেশনাটি শতভাগ মাদ্রাসা প্রতিষ্ঠানে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

[৫] নোটিশে বলা হয়, এসকল প্রতিষ্ঠান থেকে এমপিও/বিএড/বিএমএড/উচ্চতর গ্রেড/বদলি/পুনরায় নিয়োগ/পদোন্নতি/বকেয়া/ইনডেক্স ডিলিট, ডিজির প্রতিনিধি মনোয়ন, জন্ম তারিখ, নাম ও হিসাব নাম্বার সংশোধনসহ অন্যান্য বিষয়ে অনলাইনে বা সরাসরি আবেদন করা হলে তা বিবেচনা করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়