শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান

উল্লাপাড়া প্রতিনিধিঃ [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান। কুড়ে খাচ্ছে এলাকাবাসীর ছুড়ে দেয়া খাবার।

[৩] শুক্রবার (২৫ জুন) সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের বিভিন্ন স্থানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে। দীর্ঘ লেজ বিশিষ্ট এই হনুমানটির মুখ, হাত ও পা কালো কুচকুচে।

[৪] বড়হর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও পূর্ব দেলুয়া হাইস্কুলের শিক্ষক শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই এ হনুমানটির আবির্ভাব হয় এখনো ঘুরে বেড়াচ্ছে। এটি দ্রুত গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় লোকজন কলা বা ফলমূল দিলে তা কুড়িয়ে খাচ্ছে। হনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভীড় জমাচ্ছে।

[৫] রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, লেজ বড়, হাত-পা ও মুখ কালো এই হনুমানটিকে বাংলায় মুখপোড়া বা লালচে হনুমান বলা হয়। এটির ইংরেজী নাম ঈধঢ়ঢ়বফ ষধহমঁৎ বা ঈধঢ়ঢ়বফ গড়হশবু ও বৈজ্ঞানিক নাম ঞৎধপযুঢ়রঃযবপঁং ঢ়রষবধঃঁং। এরা সাধারণত দলবদ্ধ প্রাণি। যে কোন কারণে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে। এটিকে কোনভাবেই খাবারও দেয়া যাবে না। লোকালয়ে পর্যাপ্ত খাবার পেলে সেই স্থান দিয়েই বেশি ঘুরঘুর করবে এবং নিজের দলের সন্ধানে যাবে না। খাবার না পেলে এক সময় ঘুরতে ঘুরতে নিজের দলে ফিরে যাবে।

[৬] তিনি আরও বলেন, এই প্রাণিটিকে উত্যক্ত করলে মারাত্বক হয়ে উঠতে পারে। তাই একে ঢিল ছোঁড়া বা লেজ ধরে টানাটানি করার মতো কাজ করা যাবে না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়