শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না: জাতীয় পার্টির চেয়ারম্যান

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবেনা। তিনি বলেন, কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না।

[৩] শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকেনা। প্রতিদিন আয় করেই, দিনের খাবার জোগার করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়া।

[৪] বিরোধী দলীয় এই উপনেতা বলেন, লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইন শৃংখলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।

[৫]বিবৃতিতে তিনি আরও বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়