শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে গণপরিবহন নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল

আতিকুর রহমান:[২] গাজীপুরে গণপরিবহন নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল। পায়ে হেটে বা নানা কৌশলে বিভিন্ন গন্তব্যে চলাচল করছে সাধারণ মানুষ ।

[৩] লকডাউনের পঞ্চম দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কিছু কিছু গণপরিবহন চলাচল করছে ।

[৪] সকালে দুই-একটি দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি চলাচল করতে দেখা গেছে। চলাচলকারী অধিকাংশ লোকজনই মানছেন না স্বাস্থ্যবিধি।গাদাগাদি করে চলাফেরা করছেন তারা । মহাসড়কে লেগুনা, পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত রিকশায় লোকজনদের চলাচল করতে দেখা গেছে ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়