শিরোনাম
◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৯:০৮ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যা-পানির লবণাক্ততা সংকটে বাংলাদেশ, জাতিসংঘে শেখ হাসিনা

বাশার নূরু: [২] জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পানি নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি পরামর্শ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] শুক্রবার সন্ধ্যায় পানি ও দুর্যোগ বিষয়ে ‘বিল্ডিং ব্যাক বেটার টুওয়ার্ডস মোর রেজিলেন্স অ্যান্ড সাসটেইনেবল পোস্ট-কোভিড-১৯ ওর্য়াল্ড’ শীর্ষক জাতিসংঘের পঞ্চম থিমেটিক সেশনে (ভার্চুয়াল) দেওয়া ভিডিওবার্তায় এ আহ্বান জানান শেখ হাসিনা।

[৪] পানি নিয়ে বাংলাদেশের সমস্যার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা- এ তিনটি শক্তিশালী নদীর মোহনা অবস্থিত বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে নিচু নদী তীরবর্তী দেশ। বর্তমানে বাংলাদেশ পানি বিষয়ে দু’টি দীর্ঘমেয়াদী সমস্যার মুখোমুখি- পানির ঘাটতি এবং অধিক পানি প্রবাহ (বন্যা)। বর্ষায় ৯০ শতাংশ পানি সীমান্ত পেরিয়ে আমাদের লোকালয়গুলো প্লাবিত করে বাংলাদেশে প্রবেশ করে। শুষ্ক মৌসুমে সারা দেশে খরার মতো পরিস্থিতি বিরাজ করে। তার পরও সমুদ্রের লবণাক্ত পানি উজানের দিকে ওঠে আসায় উপকূলে নিরাপদ সুপেয় পানির অভাব নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

[৫] পানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যে পাঁচটি পরামর্শ তুলে ধরেছেন সেগুলো হলো, পানি নিরাপত্তার জন্য আমাদের একটি বিস্তৃত ফলাফল ভিত্তিক, দৃঢ় ও অভিযোজিত বৈশ্বিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, রাজনৈতিক সচেতনতা, ভাল অনুশীলন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো, পানি ব্যবস্থাপনা, পানি নীতি এবং উপরের ও নিম্ন অববাহিকার দেশগুলোর মধ্যে পানি ব্যবহারের বিষয়টি সমন্বয় হওয়া উচিত , আমাদের সেনডাই ফ্রেমওয়ার্ক এসডিজি ও প্যারিস চুক্তি বাস্তবায়নে মনোযোগী উচিত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নিশ্চিত করতে অর্থায়ন প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়