শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় রাস্তায় থাকা অবৈধ দোকানঘর উচ্ছেদ

স্বপন দেব : [২] বড়লেখার কানুনগো বাজারে সরকারী খালের ভুমি ও রাস্তার একাংশ দখল করে নির্মিত দুইটি দোকানঘর উচ্ছেদ করেছেন সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও সহকারী ভুমি কর্মকর্তাদের নিয়ে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরাকারী ভুমি পুরুদ্ধার করেছেন।

[৩] জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে মরা সোনাই নদীর তীরের সরকারী ভুমি ও গ্রামীণ রাস্তার একাংশ দখল করে দোকান ঘর তৈরী করেন বড়ময়দান গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল মন্নান। এতে পানি নিষ্কাষন, যানবাহন ও পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এর আগে উপেজলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আব্দুল মন্নান তার দখলীয় দোকানঘর নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে বিভ্রান্ত করেন।

[৪] সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, ইতিপূর্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদার ব্যক্তি উক্ত ভুমি নিয়ে আদালতে মামলা চলমান বলায় তিনি অভিযান চালাননি। কাগজপত্র নিয়ে ভুমি অফিসে হাজিরের নোটিশ দেওয়া হলে তিনি সাড়া দেননি। নোটিশের ১৫ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী ভুমি পুনরুদ্ধার করা হয়েছে।

 

 

  • সর্বশেষ