শিরোনাম
◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বীনের আছররে ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছে নারী

মাহফুজুর রহমান : [২] নারিকেল গাছের মাথা থেকে তহমিনা (২২) নামে এক নারীকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। জ্বিনের প্রভাবের কারণে বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের একটি নারিকেল গাছে উঠে পড়ে তহমিনা।

[৩] তিনি ওই গ্রামের হাসানের স্ত্রী। তাদের ঘরে তামান্না নামে ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তহমিনার স্বামী হাসান জানান, স্ত্রীর ওপর জ্বীনের প্রভাব ছিল।

[৪] সন্ধায় বাজারে গেলে বাড়ি থেকে খবর আসে স্ত্রী তহমিনা বাড়ির পাশে বড় নারিকেল গাছের মাথায় ঝুলছে। অনেক চেষ্টা করেও নামাতে না পেরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনে।

[৫] মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা জানান, রাত ৯টার দিকে বেগমপুর গ্রামের একটি নারিকেল গাছের মাথা থেকে তহমিনাকে উদ্ধার করা হয়। গাছটি প্রায় ৬০ ফুট উচু হবে। নামানোর সময় ওই নারীর জ্ঞান ছিলো না। উদ্ধার শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভাল আছেন বলে স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা গনমাধ্যমকর্মীদের জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়