শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭৫ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিলেন মুকেশ আম্বানি

লিহান লিমা: [২] এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি আগামী তিন বছওে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭৫ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তেল শোধনাগার ও পেট্রোরাসায়নিক থেকে মুনাফার ৬০ শতাংশ অর্জন করা মুকেশের কোম্পানি কার্বন মুক্ত পৃথিবী অর্জনের লক্ষ্যে আগামী ১৫ বছরের মধ্যে নিজেদের ব্যবসা সম্পূর্ণ কার্বনমুক্ত করে তোলারও ঘোষণা দেয়। আল জাজিরা

[৩] রিলায়েন্সের শেয়ারহোল্ডারদের নিজের পরিকল্পনা সম্পর্কে মুকেশ জানান, ২০২১ সালে রিলায়েন্স শক্তিসম্পদ সংক্রান্ত নতুন ব্যবসা শুরু করবে। এর আওতায় ৬০ হাজার কোটি রুপি চারটি এনার্জি গিগা প্ল্যান্ট তৈরিতে বিনিয়োগ করা হবে। এই চারটি কারখানার মধ্যে একটিতে ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। সেই শক্তি মজুদের জন্য তৈরি করা হবে স্টোরেজ ব্যাটারি ফ্যাক্টরি। থাকবে একটি ইলেক্টোলাইজার কারখানা এবং একটি ফুয়েল সেল ফ্যাক্টরি। যাতে খরচ করা হবে ৬০ হাজার কোটি রুপি। এরপর এই শক্তিসম্পদকে বিভিন্ন শিল্প ও উৎপাদন ব্যবস্থায় ব্যবহার করা নিশ্চিত করতে বিনিয়োগ করা হবে আরো ১৫ হাজার কোটি।

[৪] মুকেশ বলেন, ‘প্রায় তিন শতাব্দী ধরে জীবাশ্ম জ্বালানি আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু আগামী দিনে সেটা আর সম্ভব নয়। আমাদের পৃথিবীর সামনে একটাই বিকল্প রয়েছে। আমাদের বিশুদ্ধ, সবুজ এবং পুর্নব্যবহারযোগ্য শক্তির দিকে এগোতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়