শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে মাদক মামলার আসামি গেপ্তার

সনতচক্রবর্ত্তী : [২] জেলার আলফাডাঙ্গায় ইয়াবাসহ কামাল সিকদার (৪০) নামে একাধিক মাদক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
[৩] বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে আলফাডাঙ্গা সদর বাজার থেকে তাকে আটক করা হয়। কামাল সিকদার আলফাডাঙ্গা সদর বাজার এলাকার আয়েন সিকদারের ছেলে।
 
[৪] থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এসআই বিজয় গাইন ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কামাল সিকদারকে গ্রেপ্তার করে। এসময় তার পরণে ফুলহাতা শার্টের ভাঁজ থেকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা৷ মামলা নং- ১১। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
 
[৫] আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়