শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্তে জাগপা'র প্রতিবাদ

জেরিন আহমেদ: [২] ইঞ্জিনে রূপান্তর করা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, সরকারের ওই সিদ্ধান্ত ‘অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলক।

[৩] বৃহস্পতিবার ( ২৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

[৪] তারা বলেন, গত দেড় বছরে করোনাভাইরাস মহামারি ও টানা লকডাউনে ক্ষতিগ্রস্থ নানা পেশার শ্রমিক এবং কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার ও মালিক শ্রেনী দাঁড়ায়নি। করোনা মহামারিতে নতুন করে আরো ২.৫ কোটি মানুষসহ দেশের ৫০ ভাগের উপরে মানুষ যখন দারিদ্রসীমার নিচে চলে গেছে, সেই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে।

[৫] এসময় নেতৃদ্বয় বলেন, যখন ব্যাটারি রিকশা বিক্রি হলো, যন্ত্রাংশ আমদানি করা হলো তখন সরকার কোনো ব্যাবস্থা না নিয়ে এখন দরিদ্র মানুষের রুটি-রুজি বন্ধের ঘোষণা দিয়েছে। যা অন্যায় ও জনবিরোধী।
লক্ষ লক্ষ রিকশা চালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা সম্পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারি রিকশা কিনেছে।

[৬] এই রিকশা শ্রমিকদের অমানবিক শ্রম লাঘব করেছে। উপরন্তু গণপরিবহন হিসেবে এখনও দেশের শহর কিংবা গ্রামে রিকশা অপরিহার্য। এ অবস্থায় কোনো যুক্তিতেই সরকার গরিব ব্যাটারি রিকশাচালকদের সর্বশান্ত করে পথে বসিয়ে দিতে পারে না।

  • সর্বশেষ