শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশরাফুলের অর্ধশততে শেখ জামালকে জেতালেন আশরাফুল

নিজস্ব প্রতিবেদক : [২] মোহাম্মদ আশরাফুলের দারুণ ইনিংসে সুপার লিগে আবাহনীকে হারালো শেখ জামাল। টাইগার সাবেক এই অধিনায়কের রানের ইনিংসে মুশফিকদের ৬ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল।

[৩] আবাহনীর ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সৈকত আলীকে হারায় শেখ জামাল। তবে আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল ঝড় তোলেন। দুর্দান্ত ব্যাটিং করে ৩৬ বলে তুলে নেন টুর্নামেন্টে প্রথম ফিফটি। ইমরুল ৪ বলে ৩ রান করে ফিরলেও নাসিরের সাথে ৬৯ রানের জুটি গড়েন আশরাফুল।

[৪] ২২ বলে ৩৬ করে ফেরেন নাসির। পরবর্তীতে আবারো অধিনায়ক সোহানের সাথে জুটি গড়েন আশরাফুল। ২২ বলে ৩৬ করে আউট হন সোহানও। তবে শেষটা জিয়ার সাথে দারুণ ভাবে করেন টাইগার সাবেক কাপ্তান। ৪৮ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থেকে ৯ বল আগে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আশরাফুল। ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন জিয়াউর।

[৫] এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে আবাহনী। ব্যাট হাতে নাইম ও লিটন ছাড়া আবাহনীর তেমনই কেউই রান করতে পারেননি৷ ২৮ বলে ৪২ রান করে নাইমের বিদায়ের পর একাই লিটন দাস পুরো দলকে টেনেছেন। ৫১ বলে ৭০ রানের ইনিংস খেলেন লিটন দাস।

[৬] সংক্ষিপ্ত স্কোর :
আবাহনী ১৭৩/৭(২০)
লিটন ৭০, নাইম ৪২
আফ্রিদি ২/২৫, জিয়া ২/৪২
শেখ জামাল ১৭৫/৪(১৮.৩)
আশরাফুল ৭২*, সোহান ৩৬
আমিনুল ১/২৭, তানজিম ১/৩১
ফলাফল: শেখ জামাল ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ আশরাফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়