শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে নার্স-আয়াসহ করোনায় আক্রান্ত ১১৬, মৃত্যু ১

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত তিন দিনে জেলায় নমুনা পরিক্ষা করা হয়েছে ৫২০ জনের। এদের মধ্যে নার্স-আয়াসহ ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বলরাম নামের একজনের মৃত্যু হয়েছে।

[৩] আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৫৬, কাজিপুর ১৮, রায়গঞ্জ ৭, কামারখন্দ ৭, বেলকুচি ৭, শাহজাদপুর ৭, উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স নাজিয়া জাহান (২৫), লিপিয়ারা খাতুন (৩৮), আয়া শাহিদা খাতুন (৩৮) সহ ১৩ জন। এদের মধ্যে বুধবার (২৩ জুন) শাহজাদপুর উপজেলার চালা শাহজাদপুর গ্রামের বলরাম সাহা (৮০) নামের একজনের মৃত্যু হয়।

[৪] বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।

[৫] তিনি জানান, গত তিন দিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২০ জনের। এর মধ্যে ১১৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকীদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে বলা হয়েছে।

[৬] মেডিকেল টিম সার্বক্ষনিক আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছে বলেও তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়